সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুই ট্রাকে আগুন দিল জনতা

???? ?????? ???????, ???????
???? ?????? ???????, ???????
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:০৬ পিএম

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুই ট্রাকে আগুন দিল জনতা
??????? ????????? ????? ????? ????? ?????? ?????? ??? : ?????

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন দিয়েছেন এবং মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস আলী খলিফা (৫৫)। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিড়ালদহ মাজার এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েক শ মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং পুলিশকে ঘটনাস্থলে যেতে বাধা দেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংবাদকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু, দুই ট্রাকে আগুন দিল জনতা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্প ট্রাকে আগুন দিয়েছেন এবং মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আক্কাস আলী খলিফা (৫৫)। তিনি চারঘাট থানাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিড়ালদহ মাজার এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েক শ মানুষ রাজশাহী-নাটোর মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেন। এতে গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উত্তেজিত জনতা দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখেন এবং পুলিশকে ঘটনাস্থলে যেতে বাধা দেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সংবাদকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত