সংবাদ

বগুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

???? ?????? ???????, ?????
???? ?????? ???????, ?????
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৫:৫৯ পিএম

বগুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু
?????? ???? ??? ?????? ??????????? ???????? ??? : ?????

বগুড়ায় চলতি ২০২৬ সালের বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে শহরের চকসূত্রাপুর এলএসডি খাদ্যগুদাম চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। এ সময় খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, বোরো সংগ্রহ অভিযানে এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দর নির্ধারণ করেছে সরকার। মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তালিকা ও লটারির মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরাসরি ধান কেনা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন বলেন, ‘আমরা লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচন করছি যাতে প্রান্তিক চাষিরা সুবিধা পান। লক্ষ্যমাত্রা অর্জনে আমরা আশাবাদী।’

তবে স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, খোলা বাজারে ধানের দাম ও সরকারি সংগ্রহের দামের মধ্যে পার্থক্য থাকলে লক্ষ্যমাত্রা পূরণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদি সরকারি দামের চেয়ে বাজারে দাম বেশি থাকে, তবে কৃষকেরা গুদামে ধান দিতে অনাগ্রহী হতে পারেন।

উল্লেখ্য, প্রতিবছর দেশের জাতীয় খাদ্য মজুত ও নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিপ্রধান জেলা বগুড়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ ধান ও চাল সংগ্রহ করা হয়। এবারের লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার ১২টি উপজেলায় কয়েক হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

বগুড়ায় বোরো ধান-চাল সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত