সংবাদ

৪ বছর পর সচল হচ্ছে ৫ নম্বর ঘাট

?????????, ???????? (???????)
?????????, ???????? (???????)
প্রকাশ: ৫ মে ২০২৬, ০৭:২৪ পিএম

৪ বছর পর সচল হচ্ছে ৫ নম্বর ঘাট
????????? ? ????? ???????? ?????????? ????? ??? : ?????

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথের দীর্ঘদিনের পরিত্যক্ত ৫ নম্বর ফেরিঘাটটি প্রায় চার বছর পর সংস্কার করা হচ্ছে। ঘাটটি পুনরায় যানবাহন ও যাত্রী চলাচলের উপযোগী করে তোলার জন্য বিআইডব্লিউটিসি এই উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, সেখানে সংস্কারকাজ চলছে। দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ফেরিঘাট থাকলেও ১ ও ২ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বন্ধ।

স্থানীয়দের অভিযোগ, বন্ধ থাকা এই দুটি ঘাট বিভিন্ন সিমেন্ট কোম্পানি দখল করে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহার করছে। প্রতিবছর সংস্কারের বরাদ্দ এলেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে সাতটি ঘাটের মধ্যে মাত্র তিনটি দিয়ে ফেরি চলাচল করছে। ২০২২ সালে ঘূর্ণিঝড় সিতাংয়ের প্রভাবে নদীভাঙনে ৫ নম্বর ঘাটটি অচল হয়ে পড়েছিল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এখন এটি চালুর উদ্যোগ নেওয়া হলো।

ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ঘাটটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সংস্কার শেষ করে এটি চালু হলে এলাকায় ব্যবসা-বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

যানবাহনের চালক ও শ্রমিকেরা জানান, বর্তমানে মাত্র তিনটি ঘাট সচল থাকায় ঘাটে প্রায়ই দীর্ঘ যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। ৫ নম্বর ঘাটটি চালু হলে যাত্রী ও যানবাহনের চাপ কমবে এবং পারাপার স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন সংবাদকে বলেন, ঘূর্ণিঝড় সিতাংয়ের ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে ৫ নম্বর ঘাটটি বন্ধ ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এখন পুনরায় সংস্কারকাজ চলছে। এটি সচল হলে নৌপথে পারাপার আরও সহজ হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

৪ বছর পর সচল হচ্ছে ৫ নম্বর ঘাট

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত