ইরানের তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের আরগাভান শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এসময় আহত হয় আরও ৩৬ জন। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এ বিষয়ে ইরানের বিচার বিভাগের সংবাদপত্র মিজান জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৫ মে) ভবনটির বাইরের অংশে দাহ্য পদার্থের ব্যবহারের কারণে আগুনের সূত্রপাত হয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ফলে পুরো ভবনটি আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে।
ইরানি রেডিও ব্রডকাস্টার আইআরআইবি জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের এবং প্রপার্টি ডেভেলপারকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন