সংবাদ

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

????? ??????? ???????
????? ??????? ???????
প্রকাশ: ৬ মে ২০২৬, ০৫:০৮ পিএম

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
????????????????? ??????????? ?????

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। এখানে তাদের (ডিসি) কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে।’

এসব মামলায় হাজার হাজার লোককে আসামি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা। যাতে স্বল্প সময়ের মধ্যে সেটি নিষ্পত্তি করা যায়। আর যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের যেন নিষ্কৃতি দেয়া হয়, সেই সুপারিশ করা হয়েছে।’

সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পন্ন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। মামলাগুলোর তথ্য পাঠাতে ডিসিদের সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলা যাচাই করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। এসব মামলা যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলা। এখানে তাদের (ডিসি) কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলাওয়ারি কতগুলো মামলা হয়েছে।’

এসব মামলায় হাজার হাজার লোককে আসামি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেগুলো যাচাই-বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা। যাতে স্বল্প সময়ের মধ্যে সেটি নিষ্পত্তি করা যায়। আর যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের যেন নিষ্কৃতি দেয়া হয়, সেই সুপারিশ করা হয়েছে।’

সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে নিষ্পন্ন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। মামলাগুলোর তথ্য পাঠাতে ডিসিদের সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত ওই সরকার দায়িত্ব পালন করে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত