নওগাঁর পোরশায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি তৌফিকুর রহমান শাহ চৌধুরী দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার তাগিদ দেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুর রাকিব, সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে একই স্থানে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন