মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, তা শুধু উন্নয়ন প্রকল্প ছিল না; সেটি ছিল একটি আন্দোলন ও বিপ্লব। আজ তারেক রহমানের নেতৃত্বে সেই কার্যক্রম নতুনভাবে শুরু হয়েছে।”
মন্ত্রী আরও বলেন, খাল খননের মাধ্যমে জনগণের মধ্যে সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সারা দেশে খাল পুনঃখনন ও নদী রক্ষায় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এ সময় নদীর বিভিন্ন স্থানে শিল্পকারখানার বর্জ্য দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। নদী দূষণ রোধে সংশ্লিষ্টদের দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ও উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন