রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার পিতা উসাইমং
মারমা।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন মামলার আবেদনের
বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা
হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ১৬ জনকে আসামি করার আবেদন জানানো হয়েছে।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং এ বিষয়ে পরবর্তী আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল
অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক
এই দুর্ঘটনায় মোট ৩৬ জন প্রাণ হারান, যাদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের
শিক্ষার্থী। দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন