সংবাদ

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

???? ?????? ???????, ?????????
???? ?????? ???????, ?????????
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৫:২৪ পিএম

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
??? : ?????

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ওই গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী একজনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান নাজমুল। সেখানে মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ওই গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী একজনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যান নাজমুল। সেখানে মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত