সংবাদ

জীবননগরে পচা মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা

?????????, ??????????
?????????, ??????????
প্রকাশ: ৭ মে ২০২৬, ০৯:১০ পিএম

জীবননগরে পচা মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা
??? : ?????

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় পচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী (৪০) নামে এক ব্যবসায়ীর দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এই অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি দোকান থেকে পালিয়ে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের বাদল নামে এক ব্যক্তি আরোজ আলীর দোকান থেকে ১৩ কেজি মাংস কেনেন। বাড়িতে গিয়ে দেখেন মাংস পচা। পরে তিনি সেই মাংস দোকানে ফেরত নিয়ে এলে বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। নিরুপায় হয়ে বাদল জীবননগর ইউএনও কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, গ্রাহকের অভিযোগের সত্যতা পাওয়ায় ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের আগেই ব্যবসায়ী পালিয়ে যান। পচা মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং জব্দ করা পচা মাংস জনসমক্ষে নষ্ট করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

জীবননগরে পচা মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় পচা মাংস বিক্রির দায়ে আরোজ আলী (৪০) নামে এক ব্যবসায়ীর দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এই অভিযান পরিচালনা করেন।

অভিযুক্ত আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর পেয়ে তিনি দোকান থেকে পালিয়ে যান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের বাদল নামে এক ব্যক্তি আরোজ আলীর দোকান থেকে ১৩ কেজি মাংস কেনেন। বাড়িতে গিয়ে দেখেন মাংস পচা। পরে তিনি সেই মাংস দোকানে ফেরত নিয়ে এলে বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন। নিরুপায় হয়ে বাদল জীবননগর ইউএনও কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।

ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, গ্রাহকের অভিযোগের সত্যতা পাওয়ায় ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের আগেই ব্যবসায়ী পালিয়ে যান। পচা মাংস বিক্রির প্রমাণ মেলায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং জব্দ করা পচা মাংস জনসমক্ষে নষ্ট করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত