রাজবাড়ী শহরের কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাস (মেস) থেকে ফাহিম মাহমুদ (২১) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফাহিম সদর উপজেলার বড় লক্ষ্মীপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। পড়াশোনার জন্য তিনি কলেজপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমকে নিজের কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার সহপাঠী ও স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন