সংবাদ

রংপুরে ভূমিকম্প অনুভূত

?????? ?????? ???????, ?????
?????? ?????? ???????, ?????
প্রকাশ: ৯ মে ২০২৬, ০৪:১৫ পিএম

রংপুরে ভূমিকম্প অনুভূত
??? : ???????

রংপুর ও এর আশপাশের এলাকায় শনিবার (৯ মে) বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ৩টা ১০ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ৩টা ১০ মিনিটে রংপুরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলুবাড়ি এলাকায়।

বিকেলে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে কোনো ভবন ধসে পড়া বা জানমালের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রংপুরে ভূমিকম্প অনুভূত

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

রংপুর ও এর আশপাশের এলাকায় শনিবার (৯ মে) বিকেলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ৩টা ১০ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ৩টা ১০ মিনিটে রংপুরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলুবাড়ি এলাকায়।

বিকেলে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে কোনো ভবন ধসে পড়া বা জানমালের ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত