সংবাদ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:২৯ এএম

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম।

জানা যায়, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

এর আগে, গতকাল রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে জানা যায়, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, বরং ইনফেকশন হয়েছে। দেশে প্রয়োজনীয় বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালের আইসিইতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রকিবুল ইসলাম।

জানা যায়, মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স প্রায় সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন।

এর আগে, গতকাল রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে জানা যায়, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ নয়, বরং ইনফেকশন হয়েছে। দেশে প্রয়োজনীয় বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণের পর্যাপ্ত সুযোগ না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়।



সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত