সংবাদ

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তারা এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তারা এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন তিনি

রোববার ওয়াশিংটন থেকে এএফপির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এয়ার ফোর্স ওয়ান- সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের সঙ্গে কথা বলছি।তবে আলোচনার প্রকৃতি বা মাধ্যম সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি

মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ববাজারকে অস্থির করে তোলা এই সংঘাত নিরসনে কোনো কূটনৈতিক উদ্যোগ কাজ করছে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন: "আমি মনে করি না তারা (ইরান) এখনো প্রস্তুত। তবে তারা বেশ কাছাকাছি চলে এসেছে। তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।"

তবে ইরানের বর্তমান নেতৃত্বের সংকট নিয়ে কটাক্ষ করে ট্রাম্প বলেন, তিনি নিজেও এই মুহূর্তে চুক্তি করতে চান কি না তা নিয়ে নিশ্চিত নন। তার ভাষায়, ‘প্রথমত আপনি কাদের সঙ্গে চুক্তি করছেন তা কেউই জানে না, কারণ তাদের বেশিরভাগ নেতৃত্বই নিহত হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ তেহরানের নেই

রোববার সিবিএস-এরফেস দ্য ন্যাশনঅনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন: "আমরা আমেরিকানদের সঙ্গে কথা বলার কোনো কারণ দেখছি না। আমরা যখন আলোচনায় ছিলাম, তখনই তারা আমাদের ওপর হামলার সিদ্ধান্ত নেয়।" আমেরিকানদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা আমাদের মোটেও ভালো নয়। আমরা যথেষ্ট স্থিতিশীল শক্তিশালী। আমরা কেবল আমাদের জনগণকে রক্ষা করছি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ইরানের সঙ্গে আলোচনা চলছে, তবে তারা এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত