সংবাদ

ভিজিএফের চালের দাবিতে সড়ক অবরোধ

?????????, ?????????
?????????, ?????????
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

ভিজিএফের চালের দাবিতে সড়ক অবরোধ
??? : ?????

গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফের চালের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানান

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। আজ সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকেই লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য বাবু মিয়া ও ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, ‘সরকারি সুবিধা থেকে দরিদ্র মানুষকে বঞ্চিত করা এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

সড়ক অবরোধের কারণে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন নাগরিকেরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ভিজিএফের চালের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত