নওগাঁর সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরিপুর গ্রামের মনসুর আলীর আমবাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দেলোয়ার হোসেনকে বিষয়টি জানান। ইউপি সদস্য সাপাহার থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে এখনও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি, প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন