ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, তাদের শীর্ষ নেতা আলী লারিজানি এবং জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতেই এই ‘প্রতিশোধমূলক’ অভিযান চালানো হয়েছে। এই হামলায় মধ্য ইসরায়েলে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।
আলজাজিরার তথ্যমতে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মধ্য
ইসরায়েলে এক দম্পতি নিহত হয়েছেন। হামলার পরপরই তেল আবিবসহ পার্শ্ববর্তী বনি ব্রাক ও
রামাত গান এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাটি ছিল অত্যন্ত ভয়াবহ।
বনি ব্রাক এলাকার এক বাসিন্দা ইসরায়েলি গণমাধ্যমকে জানান, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি
তাদের বাড়িতে আঘাত হানে, যার ফলে বসার ঘরের মাঝখানে বিশাল গর্ত তৈরি হয়েছে। নিরাপদ
কক্ষে যাওয়ার আগেই এই বিস্ফোরণ ঘটে বলে তিনি জানান।
তেল আবিবের একটি কেন্দ্রীয় রেলস্টেশন ক্ষেপণাস্ত্রের আঘাতে
ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শ্যারন
এলাকা ও বনি ব্রাক থেকে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর
মধ্যে এক ধরনের সমন্বিত হামলা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র
ছুড়ছে, অন্যদিকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে প্রতিদিন প্রায় শতাধিক রকেট হামলা চালাচ্ছে
হিজবুল্লাহ। এই দ্বিমুখী আক্রমণ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ
সৃষ্টি করছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা
প্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
সূত্র: আল জাজিরা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন