সংবাদ

হেরোইন বিক্রির দায়ে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

?????????, ?????
?????????, ?????
প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

হেরোইন বিক্রির দায়ে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় হেরোইন বিক্রির দায়ে সুজন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুজন হোসেন সদর উপজেলার লস্করপুর দক্ষিণ পাড়ার মো. মনসুর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২৪ জুলাই সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ সুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে পাবনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হেরোইন বিক্রির দায়ে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

পাবনায় হেরোইন বিক্রির দায়ে সুজন নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পাবনার স্পেশাল ও জেলা জজ আবু সালেহ মো. সালাউদ্দিন খাঁ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. সুজন হোসেন সদর উপজেলার লস্করপুর দক্ষিণ পাড়ার মো. মনসুর আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২৪ জুলাই সদর উপজেলার কবিরপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১৮০ পুরিয়া (৬৫ গ্রাম) হেরোইনসহ সুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই তানভীর বাদী হয়ে পাবনা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত