শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এমনটাই জানিয়েছে বিমানবন্দও কর্তৃপক্ষ।
জানা যায়, বিরূপ আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে আবহাওয়া অনুকূলে না থাকায় ঢাকার আকাশপথে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামে অবতরণ করে। এর মধ্যে, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা ও মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করেছে।
অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট উড্ডয়নের পর প্রতিকূল আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন