টানা ৭দিন বন্ধের পর আগামীকাল মঙ্গলবার (২ ৪ মার্চ) থেকে শুরু হচ্ছে শেয়ারবাজারে লেনদেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
এর আগে, শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৭ মার্চ থেকে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রমসহ উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।
স্টক এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরবে।
জানা যায়, স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন