হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতের দুই নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা পুলিশ, বিজিবি ও কারারক্ষীর সদস্যরা।
হস্তান্তরকালে বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষে এসআই সজল কুমার পাল ও ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফের কোম্পানি কমান্ডার অশোক কুমার ও খোয়াই থানার ওসি কে ডি সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে ভারতীয় নাগরিক শ্রী অমুল্য বিশ্বাসের ছেলে শ্রী অজিৎ বিশ্বাস ও পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলায়। পরে বাংলাদেশের হবিগঞ্জ আদালতের বিচারক তাঁদের ২৮ দিনের সাজা প্রদান করেন। কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পর তাদের ভারতীয় পুলিশ ও বিএসএফের কাছে হস্তান্তর করা হলো।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন