রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি দূরপাল্লার বাস পদ্মা নদীতে পড়ে গিয়েছে।
বুধবারের (২৫ মার্চ) এই ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জানান, বাসটিতে নারী ও শিশুসহ প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে ঢাকার সদর দপ্তর থেকে অভিজ্ঞ ডুবুরিদের আরও কয়েকটি শক্তিশালী টিম দৌলতদিয়ার পথে রওনা হয়েছে। ঘাটে উপস্থিত উৎসুক জনতা এবং নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা এখন ভারি হয়ে উঠেছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পন্টুন এলাকাটি কর্ডন করে রেখেছে যাতে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বা ‘রুস্তম’ দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটিকে শনাক্ত করে উপরে তুলে আনতে পারে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি পন্টুনে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যেই নদীতে ছিটকে পড়ে। এখন পর্যন্ত কতজন জীবিত উদ্ধার হয়েছেন বা কতজন নিখোঁজ রয়েছেন, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের সন্ধানে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন