সংবাদ

বিনোদন

৫০০ পাউরুটির গাউন পরে রেড কার্পেটে টিভি তারকা

​ফ্যাশন দুনিয়ায় নজর কাড়তে তারকারা কত কিছুই না করেন! কিন্তু এবার যা ঘটল, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে বিশ্ববাসী। কোনো দামী পাথর বা রেশম নয়, বরং ৫০০টিরও বেশি আসল পাউরুটি দিয়ে তৈরি বিশালাকার এক গাউন পরে রেড কার্পেটে হাজির হলেন এক রিয়েলিটি টিভি তারকা।​নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত আফ্রিকান চলচ্চিত্র ও ফ্যাশনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস’ (এএমভিসিএ)-এর ১২তম আসরে এই ঘটনা ঘটে।​নজরকাড়া সেই ‘পাউরুটি পোশাক’ ​নাইজেরিয়ার জনপ্রিয় রিয়েলিটি টিভি তারকা মার্সি আটাং যখন এই বিশেষ গাউনটি পরে লাগোসের ইকো হোটেল অ্যান্ড সুইটসে প্রবেশ করেন, তখন উপস্থিত সবার চোখ কপালে ওঠে। পোশাকটি এতটাই বড় এবং ভারী ছিল যে, তা বহন করতে তাকে বেশ কয়েকজন সহকারী সাহায্য করতে হয়েছে। এমনকি তার সঙ্গে আসা পরিচারিকাদের হাতেও ছিল রুটির থালা।​এমন অদ্ভুত পোশাকের পেছনে কোনো পাগলামি নয়, বরং ব্যবসায়িক বুদ্ধির কথা জানিয়েছেন মার্সি। বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি কেবল চমক সৃষ্টির জন্য নয়, বরং তার নিজস্ব রুটি তৈরির ব্যবসার (বেকারি বিজনেস) প্রচার বা মার্কেটিংয়ের জন্য তিনি এই সাজ বেছে নিয়েছেন।​পোশাকটির ডিজাইনার টয়িন লাওয়ান জানান, তিনি মূলত ‘নিজের ব্যবসা বা ব্যক্তিত্বকে পোশাকে তুলে ধরা’র একটি নতুন ট্রেন্ড শুরু করতে চেয়েছেন।​মার্সির এই পাউরুটি-বিলাস নিয়ে নেটদুনিয়ায় বইছে আলোচনার ঝড়। ​অনেকে এই আইডিয়াকে ‘সেরা মার্কেটিং কৌশল’ হিসেবে বাহবা দিচ্ছেন।অন্যদিকে, ব্যাপক হারে খাবারের অপচয় করার জন্য অনেকেই কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, যেখানে বিশ্বে ক্ষুধার সমস্যা আছে, সেখানে খাবার দিয়ে পোশাক বানানো অনুচিত।​প্রতি বছরের মতো এবারও এএমভিসিএ-র আসরে আফ্রিকান চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল জগতের সেরাদের সম্মাননা জানানো হয়। তবে সব পুরস্কার এবং জমকালো কারুকাজের ভিড়ে মার্সি আটাং-এর এই ‘ব্রেড ড্রেস’ বা রুটির পোশাকটিই ছিল অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত বিষয়। 

৫০০ পাউরুটির গাউন পরে রেড কার্পেটে টিভি তারকা