শিল্পচর্চার মাধ্যমে দেহ, প্রকৃতি ও সমাজকে নতুনভাবে ভাবার উদ্যোগে শুরু হয়েছে ছয় মাসব্যাপী বিশেষ কর্মশালা ‘এমবডিড কনসেপ্টস অব প্রকৃতি’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি-তে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করা হয় শুক্রবার (১৭ এপ্রিল) সকালে।
একাডেমির
জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের
মহড়াকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামিনা লুৎফা। তিনি বলেন, বর্তমান
সময়ে পারফর্মিং আর্টস এবং প্রান্তিক জনগোষ্ঠী
নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই
কর্মশালার মাধ্যমে ক্ষুদ্র আখ্যান বা মাইক্রো-ন্যারেটিভ
ব্যবহার করে পারফরম্যান্সভিত্তিক প্রতিবাদের ভাষা
তৈরি করা হবে।
উদ্বোধনী
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন
শিরীন হক, মারিয়া রেহমান,
দিপা খন্দকার এবং লুবনা মারিয়াম।
এ সময় ‘ইউজিং মাইক্রো-ন্যারেটিভস টু টেল আওয়ার
স্টোরিজ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন
করেন ড. ইমতিয়াজ আহমেদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো
হয়, দেহভিত্তিক জ্ঞান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং শিল্পচর্চার সমন্বয়ে
লিঙ্গ, সমাজ ও পরিবেশ
বিষয়ক আলোচনায় নতুন মাত্রা যোগ
করাই এই কর্মশালার উদ্দেশ্য।
বিশেষ করে নারীদের কাঠামোগত
সংগ্রামকে কেন্দ্র করে গবেষণাভিত্তিক পারফরম্যান্স
নির্মাণে গুরুত্ব দেওয়া হবে।
সাধনা
ও নৃত্যশিল্পী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত
এই কর্মশালায় সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল
এবং ডঙড ঋড়ঁহফধঃরড়হ-সহ
আরও কয়েকটি প্রতিষ্ঠান। অডিশনের মাধ্যমে নির্বাচিত ৩৫ জন নৃত্যশিল্পী,
থিয়েটারকর্মী ও গবেষক এতে
অংশ নিচ্ছেন। ছয় মাসব্যাপী এই
কর্মশালায় বিভিন্ন সময়ে মেন্টর হিসেবে
যুক্ত থাকবেন আন্তর্জাতিক থিয়েটার ব্যক্তিত্ব রেমন্ড ক্যাল্ডওয়েল, লুবনা মারিয়াম, সোহিনী দাস হার্টসম্যান, নায়লা
আজাদ নূপুর এবং সামিনা লুৎফাসহ
আরও অনেকে।
আয়োজকরা জানিয়েছেন, কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা নারীবাদী নৃত্যনাট্য নির্মাণ করবেন। এসব প্রযোজনা আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিতব্য ‘ডব্লিউওডব্লিউ বাংলাদেশ চ্যাপ্টার’ উৎসবে দিনব্যাপী পরিবেশন করা হবে। শিল্প, সমাজ ও নারীর সংগ্রামকে একসূত্রে গাঁথতে এই কর্মশালাটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন