সংবাদ

বাংলাদেশে ‘গম পাচার’ ঘটনায় ফের ইডির জালে নায়িকা নুসরাত

????? ??????? ???????
????? ??????? ???????
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

বাংলাদেশে ‘গম পাচার’ ঘটনায় ফের ইডির জালে নায়িকা নুসরাত

আবারও রেশন দুর্নীতি মামলায় ভারতের টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের যে অভিযোগ উঠেছিল, সেই সূত্র ধরেই এই তলব বলে জানা গেছে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে আগামী ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। তবে কলকাতা না দিল্লি- কোন দপ্তরে তাকে হাজিরা দিতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ আলোচনায় আসে, তখন নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন।

নায়িকা নুসরাত জাহান

ওই সময়ে বাংলাদেশে গম পাচারের সঙ্গে জড়িত কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না- সেটা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইডির একাধিক কর্মকর্তা।

বলা হচ্ছে, কলকাতায় নয়, বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরাত জাহান।

খবর অনুযায়ী, ইডির পক্ষ থেকে প্রথমে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রী নিজেই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আরজি জানিয়েছেন। বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত করে জানাতে পারেনি কেউ।

এদিকে, যশ-নুসরাত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝেমধ্যেই তাদের ভ্রমণবিলাসের ঝলক দেখা যাচ্ছে নেটভুবনে। এমন সময় ইডির সমন পেলেন নায়িকা।

নায়িকা নুসরাত জাহান

প্রসঙ্গত, অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল ইডি। সে সময়ও তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছিলেন।

কয়েক বছর আগে বাংলাদেশে অবৈধভাবে গম পাচারের একটি বড় চক্রের সন্ধান পেয়েছিল গোয়েন্দা সংস্থাগুলো। ওই পাচারচক্রের সঙ্গে ভারতের কিছু রাজনৈতিক ও বাণিজ্যিক মহল জড়িত ছিল বলে অভিযোগ ওঠে। 

এখন সেই অভিযোগের সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।নুসরাত জাহান বসিরহাটের এমপি থাকাকালীন তার কোনো লেনদেন ছিল কি না, সেটাই এখন খতিয়ে দেখছে ইডি।

নতুন করে ইডির তলবের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত জাহান। তার পক্ষ থেকে কেউ গণমাধ্যমের কাছে কিছু বলেননি। বেশ কয়েক দিন ধরেই তিনি স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে বিদেশে অবস্থান করছেন।  ইডির তলব পাওয়ার পর তিনি দেশে ফিরছেন কি না, সেটাও জানা যায়নি।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন ২৩ এপ্রিল। তার মাত্র একদিন আগে ২২ এপ্রিল নুসরাতকে তলব করা হয়েছে। নির্বাচনী পরিবেশে এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন কেউ কেউ।

নায়িকা নুসরাত জাহান ও স্বামী অভিনেতা যশ

তবে ইডি সূত্র বলছে, এটি সম্পূর্ণ তদন্তপ্রক্রিয়ার অংশ। বাংলাদেশে গম পাচারের ঘটনা যে শুধু ভারতেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব ছিল-সেটা খতিয়ে দেখতেই এগোচ্ছে তদন্ত।

আগামী ২২ এপ্রিল নুসরাত জাহান ইডির দপ্তরে হাজিরা দেবেন কি না, সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। তিনি হাজিরা দিলে কী তথ্য দেন এবং তাতে তদন্তের গতি কতটা বদলায়- সেটাই এখন দেখার বিষয়।

এদিকে, বাংলাদেশের গম পাচার ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। এই পাচারচক্রের মূল হোতা কে বা কারা, তা উদঘাটনে ইডির এই তলব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: সংবাদ প্রতিদিন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাংলাদেশে ‘গম পাচার’ ঘটনায় ফের ইডির জালে নায়িকা নুসরাত

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত