সংবাদ

ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

?????? ?????????
?????? ?????????
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৪:০৬ পিএম

ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়ক আদর আজাদ এবং চিত্রনায়িকা পূজা চেরি।

নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা। চলচ্চিত্রটির গল্প ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ এবং পরিচালনা করেছেন আলোক হাসান। নির্মাতারা জানিয়েছেন, ‘নাকফুলের কাব্য’ শুধু একটি প্রেমের গল্প নয়—এটি সমাজের প্রচলিত বাধা, ক্ষমতাবানদের চাপ এবং ব্যক্তিগত সংগ্রামের ভেতর দিয়ে এগিয়ে চলা দুই মানুষের হৃদয়ছোঁয়া যাত্রা।

গল্পে উঠে এসেছে এমন এক ভালোবাসার কাহিনী, যা বিরহ, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েও অটুট থাকে। সিনেমাটি প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, “আমরা সবসময় দর্শকদের জন্য পরিবারসহ উপভোগযোগ্য, নান্দনিক এবং হৃদয়গ্রাহী গল্প নিয়ে কাজ করার চেষ্টা করি। ‘নাকফুলের কাব্য’ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে দর্শকরা খাঁটি বাংলাদেশি আবেগ, সংস্কৃতি ও ভালোবাসার এক সুন্দর উপস্থাপন দেখতে পাবেন। আশা করছি, ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে এই সিনেমা।” প্রেম, রোমান্স ও হালকা কমেডির মিশেলে নির্মিত এ ছবিতে রয়েছে তিনটি গান, যা গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে। সংগীত ও ভিজ্যুয়াল উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করেছেন নির্মাতারা, যাতে করে তরুণ প্রজন্মের পাশাপাশি পারিবারিক দর্শকরাও সমানভাবে উপভোগ করতে পারেন।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, লুৎফর রহমান জর্জ, গাজী রাকায়েত, কাজী কানিজ, শিখা মৌসহ আরও অনেকে। প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে ভিন্নমাত্রা যোগ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রায়ণ, লোকেশন নির্বাচন এবং কস্টিউম ডিজাইনে বিশেষ যতœ নেওয়া হয়েছে, যাতে করে গল্পের আবেগ ও বাস্তবতা আরও গভীরভাবে ফুটে ওঠে। একইসঙ্গে সিনেমাটির ভিজ্যুয়াল টোন ও মিউজিক দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলেও আশা করছেন নির্মাতারা।

সব মিলিয়ে, প্রেম, আবেগ, সামাজিক বাস্তবতা এবং বিনোদনের সমন্বয়ে তৈরি ‘নাকফুলের কাব্য’ এবারের ঈদে বড় পর্দায় দর্শকদের জন্য একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হতে যাচ্ছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, সিনেমাটি শুধু বাণিজ্যিক সফলতাই পাবে না, বরং দর্শকদের হৃদয়েও আলাদা জায়গা করে নেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ঈদে আসছে পূজার ‘নাকফুলের কাব্য’

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত