হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭০৮ শিশু।
রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এসব পরিসংখ্যান জানানো হয়েছে।শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার হিসাব।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ শিশু মারা গেছেন। এদের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু ৪ জন এবং উপসর্গে মৃত্যু ৭ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (১০ মে) নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৬৫ জনের। হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। হাম ও উপসর্গে এখন অবধি প্রাণ হারালো ৪০৯ শিশু।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম আক্রান্ত হয়েছে ২০৫ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।
বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শিশু মারা গেছে ঢাকা বিভাগে ৬ জন। নিশ্চিত হামে মারা গেছে ৩ শিশু, সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৩ শিশুর। আবার জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা জেলায়। সন্দেহজনক হামে মারা গেছে ২ শিশু। আর নিশ্চিত হামে প্রাণ হারানোর সংখ্যা ৩ জন।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন