সংবাদ

জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন সভা

????? ??????? ?????
????? ??????? ?????
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পিএম

জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন সভা
???? ???? ??????????? ???? ???????? ?????? ??????? ?????? ???? ??? ???????????? ???? ???????? ???? ??????? ???????? ??? : ?????

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসের (ডিআরও) উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল ডিআরও সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (উন্নয়ন) লিয়াকত আলী খান। সভায় কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সেলস ম্যানেজার, কর্পোরেট ইনচার্জ ও শাখা ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রথম বর্ষের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানো, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৩ জুন ২০২৬

জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন সভা

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসের (ডিআরও) উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল ডিআরও সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ২০২৫ সালের ব্যবসায়িক সাফল্য মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (উন্নয়ন) লিয়াকত আলী খান। সভায় কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন পর্যায়ের সেলস ম্যানেজার, কর্পোরেট ইনচার্জ ও শাখা ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রথম বর্ষের ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে বিশেষ অবদান রাখা কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী খান ভবিষ্যতে ব্যবসার পরিধি বাড়ানো, গ্রাহক সেবার মান উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা দ্রুততম সময়ে গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত